Latest News

  • দেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠায় নিজের প্রতিজ্ঞার কথা জানালেন ড. ইউনূস (গুরুত্বপূর্ণ খবর)

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি আমরা। ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে যার নেতৃত্বে নৃশংস একটি গণহত্যা সংগঠিত হয়েছে। একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ…

    Read More »
  • গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত সরকারের (গুরুত্বপূর্ণ খবর)

    জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনগণের বিজয়কৃত গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, গণভবনকে…

    Read More »
  • শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার (গুরুত্বপূর্ণ খবর)

    বিপ্লবের সুফল নিশ্চিত করার লক্ষ্যে সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ার জন্য শিক্ষার্থীদের ক্লাস-ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বার্তায় এই আহ্বান জানান তিনি। বার্তায় উল্লেখ করেন, পড়াশোনা ছেড়ে নিষ্ঠুর শাসনকে প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা জীবন বাজি রেখেছে। প্রয়োজনে সংখ্যালঘু সম্প্রদায়ের…

    Read More »
  • সংসদ ভবন থেকে ল্যাপটপ নেওয়া নিয়ে আইএসপিআরের যে বার্তা (গুরুত্বপূর্ণ খবর)

    সংসদ ভবন এলাকা থেকে সেনাসদস্যের ল্যাপটপ জমাকরণে ভুল বোঝাবুঝি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত ৫ আগস্ট উদ্ভূত পরিস্থিতিতে সংসদ ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে সচেতন নাগরিকরা হারানো রাষ্ট্রীয় সম্পদের কিছু অংশ ওই দিনই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। সম্প্রতি সামাজিক…

    Read More »
  • আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ (গুরুত্বপূর্ণ খবর)

    ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের—বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মো. রমজান আলীর পরিবারের সঙ্গে সাক্ষাতকালে তথ্য উপদেষ্টা একথা বলেন। উপদেষ্টা বলেন, গনঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ…

    Read More »
  • গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: নাহিদ ইসলাম (গুরুত্বপূর্ণ খবর)

    তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের সময়  ছাত্র-জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিলো; তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই শহীদদের জন্যই আমরা বেঁচে আছি; বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।’ তরুণ এই উপদেষ্টা বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার দায়িত্ব এখন সরকারের। বৃহস্পিতিবার (৫ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে…

    Read More »
  • সামাজিক মাধ্যমে সেনা প্রধানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই (গুরুত্বপূর্ণ খবর)

    সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। আইএসপিআর জানায়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই। এ প্রেক্ষিতে সেনাবাহিনী প্রধানের পরিচয়/ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্ট…

    Read More »
  • শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা (গুরুত্বপূর্ণ খবর)

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকতে চাইলে তাকে চুপ থাকতে হবে, যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন। তিনি বলেন, ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না। কেননা আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে। তিনি যদি…

    Read More »
  • স্বৈরাচার পতনের একমাস পূর্তিতে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু (গুরুত্বপূর্ণ খবর)

    কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ…

    Read More »
  • বাংলা একাডেমির মহাপরিচালক ঢাবি অধ্যাপক মোহাম্মদ আজম (গুরুত্বপূর্ণ খবর)

    বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন অনুযায়ী ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।…

    Read More »
Back to top button